Header Ads

ভাইয়েরা আমার, আজ-দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি

ভাইয়েরা আমার,
আজ-দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয় আজ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর নিয়ে ময়নামতি নামের নতুন বিভাগ গঠনের ষড়যন্ত্র চলছে। আজ নোয়াখালীর মানুষ মুক্তি চায়, নোয়াখালীর মানুষ বাঁচতে চায়, নোয়াখালীর মানুষ তাঁর অধিকার চায়, নোয়াখালীর মানুষ আলাদা বিভাগ চায়! কি অন্যায় করেছিলাম? আমরা ইতরদের সাথে যাবোনা বলে শুধু একটা পোষ্ট দিয়েছিলাম, আমরা সেখানে গঠনমূলক আলোচনা চেয়েছিলাম, আলোচনা হবে সেখান থেকে নতুন আইডিয়া বের হবে, আমরা আমাদের বিভাগ ঘোষনার আন্দোলনকে আমাদের মত গড়ে তুলবো। নোয়াখালীর মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, পোষ্ট দেওয়া মাত্র কুমিল্লাবাসী কমেন্টবক্সে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। নোয়াখালীর ইতিহাস বিপ্লবের ইতিহাস, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে রক্ত দিয়েছি, একাত্তরে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছি, তারও আগে আমরা গান্ধিজির ছাগল দিয়ে কাচ্চি বিরিয়ানি খেয়েছি।
ভাইয়েরা আমার, আমরা প্রধানমন্ত্রীত্ব চাই না, আমরা নোয়াখালীর মানুষের অধিকার চাই। আমি পরিস্কার অক্ষরে বলে দেবার চাই যে, আজ থেকে আলাদা বিভাগ ঘোষনার দাবীতে নোয়াখালীবাসি তাদের কিবোর্ড নিয়ে প্রস্তুত থাকবে, ফেবুতে একটার পর একটা স্ট্যটাস দিয়ে যাবে, নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষনার দাবী ফেসবুকে আমরা ভাইরাল করে ছাড়বো ইনশাআল্লাহ।
এর পরে যদি আমাদের আলাদা বিভাগ ঘোষনার দাবীর বিপক্ষে একটা স্ট্যাটাস আসে, আর যদি কেউ আমাদের কমেন্টবক্সে হামলা চালায়- তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, প্রত্যেক পোষ্টে পোষ্টে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা শত্রুদের প্রতিটি কমেন্টের রিপ্লাই দেবে, তাদের পোষ্টে ঝাপিয়ে পড়বে। তাদের আমরা লাইকহীনতায় মারবো, কমেন্টে মারবো। কুমিল্লাবাসী আমার ভাই , তোমরা তোমাদের লোকদের বল নোয়াখালীকে নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করতে, কেউ তোমাদের কিছু বলবেনা, কিন্তু আর আমাদের বিপক্ষে কিছু বলবার চেষ্টা করো না। নোয়াখালীর মানুষকে দাবাইয়া রাখতে পারবানা। আমরা যখন লড়তে শিখেছি তখন কেউ আমাদের ডুবাতে পারবে না।
মনে রাখবা, ''পোষ্ট যখন দেওয়া শুরু করেছি, পোষ্ট আরো দেবো, নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম নোয়াখালীকে বিভাগ ঘোষনার সংগ্রাম, এবারের সংগ্রাম নোয়াখালীর মুক্তির সংগ্রাম"
জয় নোয়াখালী                      
জিয়ে কুমিল্লা!
মো: ইনামুল কবির

No comments

Powered by Blogger.