Header Ads

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা----এখানে ১টি পৌরসভা, ১৭টি ইউনিয়ন

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মণিরামপুর। এখানকার প্রধান নদ-নদী সমুহ: হরিহর, মুক্তেশ্বরী, কপোতাক্ষ। এই অঞ্চলের মানুষের প্রধান শস্যগুলোর মধ্যে ধান,পাট,গম,আলু ইত্যাদি অন্যতম। এছাড়া শিল্পকারখানার দিক দিয়ে মনিরামপুর খুব একটা উন্নত না হলেও এখানে কিছু কলকারখানা রয়েছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম,কাঁঠাল এবং অন্যান্য ফল পাওয়া যায়। এবং এই অঞ্চলের মানুষের জীবিকা মূলত কৃষিনির্ভর । মনিরামপুর উপজেলা ১৯৮৩ সালে গঠিত হয় । এখানে ১টি পৌরসভা, ১৭টি ইউনিয়ন, ২৪৯ টি গ্রাম আছে । জনসংখ্যা ৩৮২৪৬৫ জন,পুরুষ ১৯৫৩৩৮ জন, মহিলা ১৮৭১২৭ জন। ইউনিয়নগুলো হলোঃ-
ভোজগাঁতি,
চালুহাটি,
ঢাকুরিয়া,
দুরবাডাঙ্গা,
হরিহরনগর,
হরিদাসকাটী,
ঝাঁপা,
কাশিমনগর,
খাঁনপুর,
খেদাপাড়া,
কুলটিয়া,
মনিরামপুর,
মষিমনগর,
মোহনপুর,
রোহিতা,
নেহালপুর,
শ্যামকুড়
মনোহরপুর

No comments

Powered by Blogger.